শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নাজমুস সাকিব: [২] পঞ্চগড় সদর উপজেলায় সাইকেল করে বাজারে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় রফিজ উদ্দীন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

[৩] রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার কাজিপাড়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রফিজ উদ্দীন সুরিভিটা গ্রামের মৃত খসির উদ্দীনের ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, রফিজ উদ্দীন সাইকেল করে ডাঙ্গুয়া মার্কেটে যাচ্ছিলেন। এসময় কাজিপাড়া নামক স্থানে পিছন দিক থেকে একটি ট্রাক্টর এসে তাকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

[৫] পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল কাইয়ুম জানান, ঘটনার পর ট্রাক্টরটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়।

[৬] পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাছ আহম্মদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়