শিরোনাম
◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা ◈ জরিপে দেখা গেছে, ২০২৬ বিশ্বকাপ দলে নেইমারকে চান না বেশিরভাগ ব্রাজিলিয়ান ◈ কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের সাতকানিয়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি : [২] গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবু তৈয়ব (২৮)। শনিবার রাতে উপজেলার পূর্ব আমিলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পু্লশি।

[৩] থানা সূত্রে জানা যায়, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিলাইশ ইউনিয়নের পূর্ব আমিলাইশ চরপাড়ার মৃত মুন্সি আহমদের ছেলে।

[৪] সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আবু তৈয়বের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় ১ বছরের সাজা রয়েছে।

[৫] তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার সকালে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়