শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২০, ০৭:১৩ সকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২০, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভূমিকম্পে কাঁপলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট

হ্যাপি আক্তার: [২] ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একই সময় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এই ভূমিকম্পে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

[৩] শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

[৪] তিনি জানান, ৫ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৫ কিলোমিটার।

[৫] ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪০ কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে ভারতের মনিপুর রাজ্যের মইরাংয়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকা ও চট্টগ্রামে মাত্র ১৫ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪০৫ কিলোমিটার। এর আগে ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনূভুত হয়। ওইদিন মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।

[৬] ভূমিকম্পের সময় সিলেট নগরবাসীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেককে আতঙ্কে ছুটোছুটি করতেও দেখা গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

[৭] যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভারত, বাংলাদেশ ও মিয়ানমার এই তিনদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনো দেশেই প্রাণহানির খবর পাওয়া যায়নি।

[৮] এদিকে ভারতে গত কয়েকদিন ধরেই মৃদু ভূমিকম্প হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা যায়, গত বৃহস্পতি, শুক্র এবং আজ শনিবার দেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। সূত্র: সময়টিভি, জাগোনিউজ২৪, পূর্বপশ্চিম

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়