শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২০, ১২:৫০ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২০, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারো পেছালো লঙ্কান লিগের নিলাম

স্পোর্টস ডেস্ক: [২] ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও সুরিয়াওয়েমা মাহিন্দা রাজাপাকশে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল)।

[৩] পাঁচটি দল- কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা অংশগ্রহণে কথা ছিল পাকা। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় এই লিগের ভবিষ্যত এখন অনিশ্চিত। কয়েক দফা ইতোমধ্যে পিছিয়ে গেছে এলপিএলের মাঠে গড়ানোর দিন। এবার আরেক দফা পেছালো ক্রিকেটার ড্রাফটের তারিখ।

[৪] এলপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত ১ অক্টোবর। আসরের সূচি পেছানোয় নিলামের নতুন সূচি ঠিক করা হয় ৯ অক্টোবর। তবে ক’রোনা মহামারী হুট করে বিরূপ আকার ধারণ করায় নিলাম আবারো অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে।

[৫] শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে। বাংলাদেশ, ভারত বা উপমহাদেশের দেশগুলোর তুলনায় শ্রীলঙ্কা করোনা মোকাবেলায় অনেকটা সফল হলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। এতেই বেড়েছে আতঙ্ক। তাই চার দলের ওয়ানডে টুর্নামেন্টের পর এলপিএলের কার্যক্রমও বন্ধ করতে বাধ্য হয়েছে এসএলসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়