শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ইরান অভিযানে ১৬ মিলিয়ন ডলারের এক ডজনের বেশি রীপারের ড্রোন ধ্বংস, জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা ◈ শুক্রবার ঈদ উদযাপন করবে সৌদি আরব

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সামলানো নিয়ে অব্যবস্থার কারণে ৬ আগস্ট থেকে হোয়াইট হাউজ যাননি সিনেট নেতা মিচ ম্যাককনেল

আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলনেতা নিজেই সাংবাদিকদের এই তথ্য জানান। এই রিপাবলিকান নেতা ২ মাসের বেশি সময় মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয়ে যাননি। তিনি মনে করেন, হোয়াইট হাউজ বাজেভাবে করোনা সামাল দেবার কারণেই নিজেরা বিপর্যয়ে পড়েছে। আল জাজিরা

[৩] তবে কেন্টাকিতে করা সংবাদ সম্মেলনে মিচ ম্যাককনেল জানান, আইন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোতে তিনি টেলিফোনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ও তার পরামর্শ নিয়েছেন। ফক্স

[৪] ম্যাককনেল বলেন, ‘আমি আসলে ৬ আগস্টের পর হোয়াইট হাউজে যাইনি। কারণ তারা যেভাবে নিজেদের মধ্যে ছড়িয়ে পড়া রোগটিকে সামাল দেবার চেষ্টা করছিলো, তা আমার ভালো লাগেনি। আমরা সিনেটে মাস্ক পরি ও সামাজিক দূরত্ব বজায় রাখি। সেখানে কিছুই করা হচ্ছিল না।’

[৫] মার্কিন প্রেসিডেন্ট ১ সপ্তাহ আগে কোভিড-১৯ এ আক্রান্ত হন। তাকে হাসপাতালেও ভর্তি করা হয়। অবশ্য মাত্র ৩ দিনের মাথাতেই তিনি হাসপাতাল ত্যাগ করেন। শনিবার থেকে তিনি প্রকাশ্যেও আসবেন বলে জানা গেছে। এদিকে বুধবার করোনা রিলিফ ফান্ড নিয়ে বৈঠকের জন্য মিচ ম্যাককনেলকে তলব করেছিলেন ট্রাম্প। তিনি সেখাসেও যাননি। ২ সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের বিচারপতির নাম ঘোষণা অনুষ্ঠানেও ম্যাককনেলকে দেখা যায়নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়