শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখোশ লাগিয়ে বরিশাল বিএম কলেজে ভাংচুর: ৪ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

মামুন-অর-রশিদ: [২] বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগ ভাঙচুর ও কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে কুপিয়ে জখম করার মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।

[৩] গ্রেপ্তার আলিফ হোসেন, আশিক ফকির, শাকিল খান এবং পনি বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের অনুসারী এবং তাদের সকলের বাসা কলেজের আশপাশ এলাকায় বলে জানা গেছে।

[৪] গত ১৬ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে ২৫ থেকে ৩০ জন মুখোশধারী যুবক বিএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগে হামলা চালিয়ে বিভাগীয় চেয়ারম্যানের কক্ষসহ অন্যান্য কক্ষ তছনছ করে। একপর্যায়ে হামলাকারীরা সমাজকল্যাণ বিভাগের বিভাগীয় কম্পিউটার অপারেটর মিজানুর রহমান বাচ্চুকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ।

[৫] এ ঘটনায় বাচ্চু অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়