শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইগাতীতে বাল্যবিয়ে পরানোর অভিযোগে নিকাহ রেজিস্টারের অর্থদন্ড

খোরশেদ আলম: [২] শেরপুরের ঝিনাইগাতীতে বাল্যবিয়ে পরানোর অভিযোগে উপজেলার হাতিবান্দা ইউনিয়ন নিকাহ রেজিস্টার জাহাঙ্গীর আলমকে ৫০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ অর্থদন্ড আদায় করেন।

[৩] হাতিবান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান,৭ অক্টোবর বুধবার রাতে পাগলারপাড় গ্রামের আ. রহিমের কন্যা স্থানীয় আদর্শ স্কুলের নবম শ্রেনীর শিক্ষার্থী রীতি আক্তার (১৩) বিবাহ দেয় শেরপুর সদর উপজেলার কালিগঞ্জ দমদমা মহল্লার জনৈক মোরাদের সাথে।

[৪] এ বিবাহ রেজিষ্টি করান ওই ইউনিয়নের নিকাহ রেজিস্টার জাহাঙ্গীর আলম। বাল্যবিয়ের খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন বাল্যবিয়েটি বন্ধ করতে আ. রহিমের বাড়িতে যান।

[৫] এ সময় নির্বাহী অফিসারের উপস্থিতি বুঝতে পেরে বর যাত্রী ও নিকাহ রেজিস্টার দৌড়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ কনের অভিভাবকের কাছ মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দেয়া যাবে না মর্মে মুচলেকা নেন। পরে বৃহস্পতিবার বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিকাহ রেজিস্টার জাহাঙ্গীর আলমকে ডেকে এনে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগে তার কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ