শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাভির মাধ্যমে ২ ডলার ও আন্তর্জাতিক বাজারে কোভিড ভ্যাকসিনের প্রতি ডোজ ১০ ডলার হতে পারে

লাইজুল ইসলাম: [২] বিশ্বে যারা সবার আগে ভ্যাকসিন আনবে তাদের কাছ থেকেই কিনতে আগ্রহী বাংলাদেশ। একইসঙ্গে আন্তর্জাতিক ভ্যাকসিন জোট দ্যা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস গ্যাভির মাধ্যমেও ভ্যাকসিন পাবে বাংলাদেশ। জোটে আবেদকারী প্রতিটি দেশ মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য স্বল্পমূল্যে ভ্যাকসিন পাবে এখান থেকে।

[৩] কত হবে গ্যাভির ভ্যাকসিন মূল্য? এমন প্রশ্নের জবাবে ভ্যাকসিন কেনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি গ্যাভির মাধ্যমে আসা ভ্যাকসিনের দাম পরবে ১ দশমিক ৬ থেকে ২ ডলার পর্যন্ত। তবে এই ভ্যাকসিন পেতে বেশ সময় লাগতে পারে! কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিশে^র অনেক দেশ গ্যাভির দিকে তাকিয়ে আছে। তাই সব দেশকে এক সঙ্গে সব ভ্যাকসিন দিতে পারবে না গ্যাভি। পর্যায়ক্রমে গ্যাভির ভ্যাকসিন পাওয়া যাবে।

[৪] এই কর্মকর্তা আরও বলেন, যদি কোনো প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরিতে সক্ষম হয়ে যায় তাহলে তারা উন্মুক্ত বাজারে অবশ্যই ভ্যাকসিন আনবে। এখন পর্যন্ত যারা ভ্যাকসিন তৈরিতে মোটামুটি সফল তাদের হিসেবে ১০-৭০ ডলার পর্যন্ত দাম উঠেছে।

[৫] কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিডোজ ভ্যাকসিনের দাম পরবে ১০ ডলার করে। দাম যাই হোক আমরা তা কিনবোই। একজনের দুই ডোজ লাগবে। সেই হিসেবে দুই ডোজ ভ্যাকসিনের দাম পরবে ২০ ডলার। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ