শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২০, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়েতের নতুন ক্রাউন প্রিন্স শেখ মেশাল বললেন, নীতি হবে শান্তি ও গণতান্ত্রিক

সিরাজুল ইসলাম: [২] দেশটির নতুন আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ নতুন কাউন প্রিন্স হিসেবে বুধবার তার নাম প্রস্তাব করেন। বৃহস্পতিবার পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়। আলজাজিরা

[৩] ভাই শেখ সাবাহ আল আহমদের মৃত্যু হওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন শেখ নওয়াফ। তার বয়স ৮৩ বছর। বয়স ও অনাড়ম্বর জীবনযাপনের কারণে দায়িত্বের একটা বড় অংশ পেতে পারেন শেখ মেশাল আল আহমাদ আল সাবাহ। তার বয়স ৮০ বছর। ২০০৪ সালে তিনি ন্যাশনাল গার্ডের উপপ্রধান হন। ১৩ বছর ধরে দেশটির নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্বপালন করেন তিনি।

[৪] প্রস্তাব পাস হওয়ার কিছু সময় পরই পার্লামেন্টে প্রবেশ করেন ক্রাউন প্রিন্স। পরে তিনি টেলিভিশনে ভাষণ দেন। তিনি বলেন, কুয়েত আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিজ্ঞা মেনে চলবে। বিভিন্ন ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ বাড়াতে এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সহনশীল মনোভাব প্রচারের আহ্বান জানিয়েছেন। কেইউএনওয়াই

[৫] বড় দুই প্রতিবেশী সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি বাড়াতে জোর দিচ্ছে কুয়েত। করোনা অতিমারীর কারণে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় দেশটির অর্থনীতি কিছুটা চাপে পড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়