শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৩৮ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৫:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাটকেল ঘাটায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মজুমদার বাপ্পী: [২] তালা উপজেলার পাটকেলঘাটা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধা ৬টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশ।

[৩] নিহত ইমরান হোসেন তালা উপজেলার পাটকেলঘাটা থানার পাঁচপাড়া গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে। আটক ট্রাক চালক গোলাম মাহবুব টুটুল বগুড়ার কুলবাড়ি দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত. আব্দুর রহিমের ছেলে।

[৪] স্থানীয়রা জানান, পাম্প থেকে প্রেট্রোল ক্রয় করে মোটরসাইকেল নিয়ে ইমরান হোসেনসহ দুজন মহাসড়কে উঠছিলেন। এসময় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে দুজন। এ সময় ইমরান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

[৫] পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এ ঘটনায় ট্রক চালক ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়