শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে ৪৮৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার- ১

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গত বুধরার (৭ অক্টোবর) সন্ধা রাতে তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪৮৫ বোতল বিদেশী ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

[৩] গ্রেপ্তারকৃত হলেন, নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া এলাকার দুলাল হোসেনের ছেলে আতিকুল হাসান (২০)।

[৪] র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তুরাগ সিএনজি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে র‌্যাব-১। স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান লালমনিরহাট হতে গাজীপুর চন্দ্রা দিকে যাচ্ছে।

[৫] এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন-এর নেতৃত্বে তাৎক্ষনিকভাবে অভিযান করে আতিকুল হাসানকে ৪৮৫ বোতল বিদেশী ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন।

[৬] গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প র‌্যাব-১ স্পেশালাইজ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, একজনকে ফেন্সিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি ট্রাক ও মোবাইল ফোন জব্দ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ