শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৫৫ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে কী ভাবে জেতা ম্যাচ হারতে হয়, দেখাল বাংলাদেশ। ঠিক যে ভাবে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিংহ ধোনির ভারতের বিরুদ্ধে ৩ বলে ২ রান করতে পারেনি তারা। পর পর তিন উইকেট হারিয়ে ১ রানে হেরেছিল বাংলাদেশ। ঠিক একই ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ৭০ বলে ৭৫ রান দরকার ছিল তাদের। হাতে ছিল ৮ উইকেট। সেই ম্যাচ জিততে পারল না বাংলাদেশ। 

পর পর উইকেট হারিয়ে ১৮ রানে হারল তারা। এই হারের জন্য নিজেদের ছাড়া আর কাউকে দায়ী করতে পারবে না বাংলাদেশ। ভারত আরও এক বার দেখিয়ে দিল, কঠিন পরিস্থিতিতে কী ভাবে চাপ সামলে খেলা জিততে হয়।

বৃষ্টির কারণে যখন খেলা বন্ধ ছিল, তখন দেখে মনে হচ্ছিল, ম্যাচের রাশ ভারতের হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু খেলা শুরু হওয়ার পর বদলে গেল ছবি। ভারতের স্পিনারেরা চাপ বাড়াতে থাকলেন বাংলাদেশের ব্যাটারদের উপর। চাপে পড়ে একের পর এক উইকেট হারাল বাংলাদেশ। ২২ রানে শেষ ৭ উইকেট পড়ল তাদের। বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ ধরল বৈভব সূর্যবংশী। 

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের সেই ক্যাচের স্মৃতি ফেরাল সে। নাটকীয় ভাবে ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশকে হারাল ভারত। ফলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পর পর দু’ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে ভারত।

২৩৯ রান তাড়া করতে নেমে ওপেনার আবরার রান না পেলেও রিফাত বেগের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক আজিজুল হাকিম। ৬১ রানের জুটি বাঁধেন তাঁরা। ভারতীয় বোলারদের সামনে অহেতুক তাড়াহুড়ো করেননি দুই ব্যাটার। রিফাত ৩৭ রান করে আউট হলে কালাম সিদ্দিকির সঙ্গে জুটি বাঁধেন হাকিম। তার পরেই শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের রান ছিল ১৭.২ ওভারে ২ উইকেটে ৯৮।

বৃষ্টিতে ওভার কমে। ফলে ডাকওয়ার্থ লুইস নিয়মে লক্ষ্য হয় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ, ৭০ বলে ৭৫ রান করতে হত বাংলাদেশকে। রান কমে গেলে সাধারণত ব্যাটিং দলের সুবিধা হয়। এ ক্ষেত্রে সেই সুবিধা বাংলাদেশ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারল না তারা।

দ্বিতীয় বার খেলা শুরু হওয়ার পর একের পর এক উইকেট হারাল বাংলাদেশ। ভারতের বিহান মলহোত্র নজর কাড়লেন। চার ওভার বল করে ১৪ রান দিয়ে ৪ উইকেট নিলেন তিনি। খিলান পটেল নিলেন ২ উইকেট। বাংলাদেশের শেষ ভরসা ছিলেন হাকিম। কিন্তু খিলানের ফুলটসে ৫১ রানের মাথায় আউট হলেন তিনি।

ফিল্ডিংও ভাল করল ভারত। বাউন্ডারিতে বৈভব ও বিহান দুর্দান্ত ক্যাচ ধরল। একটা সময় মনে হচ্ছিল, মাথা কাজ করছে না বাংলাদেশের ব্যাটারদের। সেই চাপ কাটিয়ে উঠতে পারলেন না তাঁরা। জেতা ম্যাচ হারলেন তাঁরা।

জিতলেও ভারতকে চিন্তায় রাখবে তাদের ব্যাটিং। বৈভব ও অভিজ্ঞান ছাড়া কেউ ভরসা জোগাতে পারলেন না। বৈভব শুরু থেকে ভাল খেলছিল। 

অধিনায়ক আয়ুষ মাত্রে, বেদান্ত ত্রিবেদী, বিহান মলহোত্র রান না পেলেও বৈভব সাবলীল ব্যাট করছিল। বড় শটের পাশাপাশি দৌড়ে রানের দিকেও নজর দিয়েছিল। কিন্তু ৬৭ বলে ৭২ রান করে ইকবাল হোসেন ইমনের বল মিড উইকেটের উপর দিয়ে ওড়াতে গিয়ে আউট হয় বৈভব। ইনিংসে ছ’টি চার ও তিনটি ছক্কা মারে সে।

মাঝের ওভারে পর পর উইকেট হারিয়ে ভারত চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে টানেন বাঙালি অভিজ্ঞান। আগের ম্যাচেও অর্ধশতরান করে ভারতকে জিতিয়েছিলেন তিনি। এই ম্যাচেও নিজের দক্ষতা দেখালেন অভিজ্ঞান। শুরুতে তাঁর রান তোলার গতি কম থাকলেও পরের দিকে হাত খোলেন এই বাঁহাতি। তিনি জানতেন, শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। সেই চেষ্টাই করেন তিনি। তবে তিনি অপরাজিত থাকতে পারেননি। ১১২ বলে ৮০ রান করে আউট হন তিনি। তাঁকে সঙ্গ দেন কণিষ্ক চৌহান। তাঁদের ব্যাটে ২০০ পার হয় ভারতের। 

শেষ দিকে দীপেশ দেবেন্দ্রন দলকে ২৩৮ রানে নিয়ে যান। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ৪৮.৪ ওভারে অল আউট হয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন আল ফাহাদ। তার পরেও হেরে মাঠ ছাড়তে হয় তাঁদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়