শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্স ও ইতালির গোল উৎসব

স্পোর্টস ডেস্ক :[২] বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স আর সাবেক চ্যাম্পিয়ন ইতালি নেশন্স লিগে খেলতে নামার আগে নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিলো। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পৃথক খেলায় দুই দলই জিতেছে গোল উৎসব করে।

[৩] বুধবার রাতটা ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রাত। তবে ফ্রান্স ও ইতালির গোল উৎসবের রাতও বলা যেতে যারে। ইউক্রেনকে এক রকম গুঁড়িয়ে দিয়েছে ফ্রান্স, জিতেছে ৭-১ গোলে। অন্যদিকে মলডোভাকে ৬-০ গোলে হারিয়েছে জার্মানি।

[৪] নিজেদের মাঠে ফ্রান্সের হয়ে এদিন জোড়া গোল করেছেন অলিভিয়ার জিরু। নিজের শততম ম্যাচ খেলতে নামা এই তারকা এখন ফ্রান্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৪২)। এদিন ছাড়িয়ে গেছেন মিচেল প্লাতিনিকে (৪১)। ৫১ গোল করে যে তালিকায় সবার ওপরে থিয়েরি অঁরি।

[৫] একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, অঁতোয়ান গ্রিজমান, এদুয়ার্দো কামাভিঙ্গা ও কোরেন্টিন টোলিসো। অন্য গোলটি তারা পেয়েছে আত্মঘাতী থেকে। ইউক্রেনের হয়ে ব্যবধান কমান ভিক্তর তিশানকভ।

[৬] চারবারের বিশ্ব চাম্পিয়ন ইতালিও ম্যাচটি খেলতে নেমেছিল নিজেদের মাঠে। দলটির পক্ষে জোড়া গোল করেন স্তেফান এল শারাউই। একটি করে গোল করেন ব্রায়ান ক্রিস্তান্তে, ফ্রান্সেসকো কাপুতো ও দোমেনিকো বেরার্দি। অন্য গোলটি আত্মঘাতী। - ইয়াহু স্পোর্টস/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়