শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ০৮ অক্টোবর, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টসে জিতে ব্যাটিংয়ের সিধান্ত নিয়েছে কলকাতা

রাহুল রাজ : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২১তম ম্যাচে আজ মাঠে নামছে আন্দ্রে রাসেলদের কলকাতা নাইট রাইডার্স ও শেন ওয়াটসনদের চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়াবে।

[৩] দুই দলই আগে দুটি করে ম্যাচে জিতে এখন সমানে সমানে। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু হয়েছিল কেকেআর -এর। সেই ম্যাচে কলকাতাকে হারিয়ে মুম্বই ৪৯ রানে জয়ী হয়। তারপরে অবশ্য পর পর দুটি ম্যাচে জয়ী হয় দিনেশ কার্তিকের দল কলকাতা।

[৪] একটি ম্যাচে তারা হায়দরাবাদকে হারিয়ে ৭ উইকেটে জয়ী হয়। আর অন্যটিতে রাজস্থানের মত শক্তিশালী দলকে হারিয়ে ৩৭ রানে জয়ী হয় তারা। তবে আগের ম্যাচেই দিল্লির কাছে হেরে গিয়েছিল তারা। সেই ম্যাচে দিল্লি ১৮ রানে জিতে যায়।

[৫] অন্যদিকে চেন্নাই প্রথম ম্যাচে জয়ী হয়েছিল। সেই ম্যাচে মুম্বইকে হারিয়ে ৪ উইকেটে জয়ী হয় তারা। এর পর তিনটি ম্যাচে হেরে গিয়ে আগের ম্যাচে আবারও জয়ী হয় তারা। সেই ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয়ী হয়েছিল তারা। এই ম্যাচে তাই দুই দলই চাইবে আবারও জিততে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়