শিরোনাম
◈ আরব সাগরে বিপদে পড়া জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার ◈ হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত অবকাঠামো দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে বাংলাদেশে ◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালে ধর্ষণের শিকার হওয়া তরুণীর ভাসমান লাশ উদ্ধার

মামুন-অর-রশিদ: [২] বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজের নিচে খালে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিমানবন্দর থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।

[৩] নিহত তরুণীর নাম মাসুদা আক্তার (২২)। সে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মালেক সরদারের মেয়ে। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে তার পরিবার।

[৪] নিহতের বাবা দিনমজুর মালেক সরদার বলেন, ‘প্রায় ৫-৬ বছর আগে বিয়ের প্রলোভন দেখিয়ে স্থানীয় এক ছেলে মাসুদাকে ধর্ষণ করলে সে গর্ভবতী হয় এবং একটি সন্তান জন্ম দেয়। এদিকে সেই লম্পট ছেলে মাসুদা ও তার সন্তানের পিতৃত্ব অস্বীকার করে পালিয়ে বিদেশে চলে যায়। এ নিয়ে আদালতে মামলা করেও কোনো সুরাহা না হওয়ায় ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে মাসুদা আক্তার।’ সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়