শিরোনাম
◈ যুদ্ধবিরতির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন ◈ মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই ◈ ‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের (ভিডিও) ◈ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ◈ বন্ধু ইনফান্তিনোর ফোন ধরলেন না ডোনাল্ড ট্রাম্প, ফিফা প্রেসিডেন্টের বিদায় নিশ্চিত? ◈ বিশ্বকা‌পের পর সে‌প্টেম্ব‌রে লড়াইয়ে নাম‌ছে আর্জেন্টিনা, ম্যাচের নতুন সূচি প্রকাশ ◈ দেশের তরুণরা যেন এই স্মৃতির লেখক হয়, আমরা নতুন বাংলাদেশ তৈরিতে চলে গেলাম: ড. ইউনূস ◈ জোকো‌ভি‌চের ব্যাংক অ্যাকাউন্টে ৪ হাজার কোটি টাকা আছে,  জরিমানায় কিছু যায়-আসে না, বল‌লেন‌ টে‌নিস তারকা জ্বেরেব ◈ আইপিএলে খেলার লোভ কর‌তে গি‌য়ে বিপাকে পাকিস্তা‌নের পেসার! নিজের দেশের লিগে খেলা নিয়েই সংশয় ◈ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, কাল থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১১:০৮ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দি হাসপাতালে গৃহবধুর লাশ ফেলে রেখে পালিয়েছে স্বামী

মো.ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর ওপর অ‌ভিমান ক‌রে বিষপান করে এক গৃহবধূ ।

[৩] পরে আহত অবস্থায় হাসপাতালে নি‌য়ে ভর্তির কিছুক্ষণ পর মে‌ডি‌কেল অ‌ফিসার মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী স্ত্রীর মারা যাওয়ার কথা শুনেই হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে রেখে পালিয়েছে স্বামী ও স্বজনরা।

[৪] নিহত গৃহবধুর নাম, ঝর্ণা বেগম (২৫)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামের আসিফ শেখের স্ত্রী।

[৫] বুধবার ৭অ‌ক্টোম্বর সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য। লাশটি উদ্ধার করে রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

[৬] উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের সোহরাব হোসেনের ছেলে ও নিহতের ভাই রায়হান জানান, ২ বছর পুর্বে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধোর করতো। গত বছর যৌতুকের সম্পুর্ণ টাকা পরিশোধ করে দেই। ৩-৪মাস ভালোভাবে সংসার করে। এরপর থেকেই আবার শুরু হয় নানা ধরণের পারিবারিক কলহ। কিস্তির টাকা পরিশোধ করার কথা বলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ও বুধবার সকাল ৮টার দিকে আমার বোন ঝর্ণা বেগমকে তার স্বামী আসিফ শেখ এ‌লোপাথারীভা‌বে মার‌পি‌টেই নিহত হয়। মার‌পি‌টের শিকার হয়ে আমার বোন ঝর্ণা বেগম বিষপান করে বলে শুনেছি । পরে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে সকালে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসে। তাকে ওয়াশ করে বেডে দেওয়ার পরই মারা যায়। মৃত্যুর কথা শোনার পরই হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী ও স্বজনরা। গৃহবধু ঝর্ণা বেগমের ৫ বা ৬ মাসের একটি সন্তান রয়েছে। মারা যাওয়ার পর আমাদেরকে খবর দেওয়া হয়। আমাদের ধারনা তাকে মারধোর করে মুখে বিষ ঢেলে হাসপাতালে আনা হয়েছে। আমি আমার বোন হত্যার সুষ্ঠু বিচার দাবি করছি।

[৭] বালিয়াকান্দি হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, হাসপাতালে আনার পর তাকে ওয়াশ করা হয়। প্রাথমিক চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। মারা যাওয়ার কথা শুনেই তার স্বামী ও স্বজনরা হাসপাতালে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

[৮] বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতাল যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়