শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ

জাহিদুল হক চন্দন : [২] মানিকগঞ্জে হরিরামপুর উপজেলায় চরাঞ্চলে ৫ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে । শিশুটি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা করার প্রস্তুতি চলছে।

[৩] বুধবার (৭ অক্টোবর) দুপুরে হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক ডা:আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করছেন।

[৪] শিশুটির নানী জানান, শনিবার ( ৩ অক্টোবর) শেখ জামির নামের (৪৫) এক প্রতিবেশী তার নাতিকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকলে জিজ্ঞেস করায় এক পর্যায়ে নির্যাতনের বিষয়টি জানায়। এ বিষয়ে জামিরের বাবার কাছে বিচার দিলে বিচারের আশ্বাস দেন। পরে ৩ দিনেও বিচার না পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে জানাতে ও হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে গতকাল মঙ্গলবার ( ৬ অক্টেবর) দুপুরে শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] এ বিষয়ে পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, এ বিষয়ে আজ জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের সত্যতা মিলেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়