শিরোনাম
◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি ◈ সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেলিব্রেটি’ রোনালদো: ম্যাকাফি

স্পোর্টস ডেস্ক: [২] পর্তুগাল জাতীয় ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। পাঁচবারের ব্যালন ডি’অরের শিরোপা জয়ী এই তারকা ফুটবলারকে হরহামেশাই ইন্টারনেটে খুঁজে তার ভক্ত-সমর্থকরা। কিন্তু তারা কী জানে, রোনালদো হচ্ছে তাদের ক্ষতির কারণ? - রাইজিংবিডি/ দ্য মিরর

[৩] তেমনই এক তথ্য দিয়েছে অ্যান্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ম্যাকাফি। যেখানে তারা জানিয়েছে, ৩৫ বছর বয়সী রোনালদো হচ্ছেন, ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেলিব্রেটি’।

[৪] এমন তথ্যে খটকা লাগতে পারে। কিন্তু ম্যাকাফি নিজেদের প্রতিবেদনে জানিয়েছে, ইন্টারনেটে রোনালদোকে নিয়ে ঘাঁটাঘাটি করলে যেকোনো ব্রাউজারকারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রোনালদোকে সার্চ করার সুযোগ নিচ্ছে সাইবার ক্রিমিনালরা। রোনালদোকে সার্চ করার সময় বিভিন্ন অনিরাপদ সাইটেও ঢুকে যাচ্ছেন ব্রাউজকারী। এতে তার পিসি কিংবা ফোনে ইনস্ট্রল করে দেয়া হচ্ছে ম্যালওয়্যার। যা ডিভাইসের ক্ষতি করে থাকে। আর এই কারণে রোনালদোকে এমন অনাকাঙ্খিত খেতাব দিয়েছে প্রতিষ্ঠানটি।

[৫] ২০২০ সালে ইন্টারনেট সার্চে ভারতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেলিব্রেটিদের তালিকায় শাহরুখ খান, আনুশকা শর্মা, টাবু, তাপসী পান্নুর মতো বলিউড তারকাদেরও এ তালিকায় পেছনে ফেলেছেন রোনালদো। এই তালিকায় রোনালদোর পরবর্তী অবস্থানে আছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। তিন নম্বরে রয়েছেন তাপসী পান্নু। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন আনুশকা শর্মা ও সোনাক্ষী সিনহা। এরপর রয়েছেন গায়ক আরমান মালিক, উঠতি অভিনেত্রী সারা আলী খান, টিভি সোপ অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি, সুপারস্টার শাহরুখ খান ও প্লেব্যাক সিঙ্গার আরাজিত সিং। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়