শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় বিতর্ক করতে চান ট্রাম্প, বাইডেনের ‘না’

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডন্ট নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন (৭৭) বলেছেন, আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের (৭৪) সঙ্গে দ্বিতীয় বিতর্ক করতে চান না তিনি। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের বাইডেন বলেন, ‘আমার মনে হয় যদি তার এখনো কোভিড পজেটিভ থাকে তবে আমাদের বিতর্ক করা ঠিক হবে না।’ রয়টার্স

[৩] এদিকে হাসপাতাল থেকে ফেরার পরদিনই মঙ্গলবার টুইটে ট্রাম্প বলেছেন, ‘আমি ১৫ অক্টোবর বিতর্কের জন্য প্রস্তত। সেরা একটি বিতর্ক হবে।’ ট্রাম্পের ফিজিশিয়ান বলেছেন, গত রাতে তার মধ্যে করোনার কোনো লক্ষণ দেখা যায় নি।

[৪] ট্রাম্প বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক হয়েছে ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় বিতর্কের স্থান নির্ধরিত হয়ে ১৫ অক্টোবর মিয়ামিতে। সর্বশেষ বিতর্ক হবে নাশভিলিতে ২২ অক্টোবর। বাইডেন বলেছেন বিতর্কের সব কঠোর স্বাস্থ্য-বিধি অনুুসরণ করতে হবে।

[৫] বাইডেন বলছেন, ‘অনেক মানুষ আক্রান্ত হয়েছেন। এটা মারাত্মক সমস্যা। তাই আমি স্বাস্থ্যবিধি সম্পূর্ণ মেনে চলবো এবং যা করণীয় তাই করবো। আমি এখনো জানি না প্রেসিডেন্ট ট্রাম্পের এখন কি অবস্থা। আমি তার সঙ্গে বিতর্ক করতে প্রস্তুত কিন্ত সব প্রটোকল গ্রহণ করতে হবে।’

[৬]স্থানীয় সময় বুধবার সল্ট লেকে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়