শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিরগিজস্তানে নির্বাচনের ফল বাতিল, গুলিতে নিহত ১, সাবেক প্রেসিডেন্টকে মুক্ত করলো জনতা

সালেহ্ বিপ্লব: [২] দেশটিতে পার্লামেন্ট নির্বাচন হয়েছে ৪ অক্টোবর, সোমবার প্রকাশ হয় প্রাথমিক ফলাফল। এর পর পরই কারচুপির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা সরকারি ভবনগুলো দখল করে নেয়। বিক্ষোভকারীরা ন্যাশনাল সিকিউরিটি কমিটি ভবনে ঢুকে পড়ে। তারা সেখান থেকে দন্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট আলমাজবেক আতাবায়েভকে জেল ভেঙে মুক্ত করে। শুধু রাজপথ নয়, সোশ্যাল মিডিয়াতেও চলে তুমুল প্রতিবাদ। এরপরই নিবার্চনের ফলাফল বাতিলের ঘোষণা দেন নির্বাচন কর্তৃপক্ষ। বিবিসি, স্পুটনিক, দ্য ডিপ্লোমেট

[৩] পার্লামেন্টের ১২০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৬টি দল। এদের মধ্যে সরকার সমর্থক বিরিমদিক পার্টি ২৪.৫ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে।

[৪] কিরগিজ প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকোভ বলেছেন, দেশ একটি অভ্যুত্থান চেষ্টার মুখে পড়েছে। তবে তিনি বিক্ষোভকারীদের ওপর গুলি না চালানোর জন্য আইন-শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এক ভিডিও বার্তায় জিনবেকোভ বলেছেন, অজ্ঞাত একটি রাজনৈতিক শক্তি নির্বাচনী ফলকে শৃঙ্খলাভঙ্গের কারণ হিসাবে ব্যবহার করছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়