শিরোনাম
◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা ◈ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু রোজা ◈ বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি ◈ মানবিক সফরে ঢাকায় এলেন বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ◈ শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নেয়া যাবে না, নীতিমালা জারি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০২০, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিভারপুলের শাচিরি কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] এক সপ্তাহের মধ্যে লিভারপুলের তিন জন ফুটবলারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। থিয়াগো আলকান্তারা, সাদিও মানের পর এবার কোভিড-১৯ পজিটিভ এসেছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড জেরদান শাচিরির।

[৩] এক বিবৃতি দিয়ে সুইস ফুটবল অ্যাসোসিয়েশন মঙ্গলবার জানায়, ২৮ বছর বয়সী এই ফুটবলার সেলফ-আইসোলেশনে আছেন। জাতীয় দলের সঙ্গে যোগ দিতে গত সোমবার লিভারপুল ছেড়ে যান শাচিরি। আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের পর নেশন্স লিগে রোববার স্পেনের বিপক্ষে ও এর দুই দিন পর জার্মানির বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড। এসব ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

[৪] লিভারপুলের প্রথম করোনাভাইরাস পজিটিভ খেলোয়াড় হন বায়ার্ন মিউনিখ থেকে চলতি মৌসুমে যোগ দেওয়া থিয়াগো আলকান্তারা। গত মঙ্গলবার এই স্প্যানিশ মিডফিল্ডারের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। এর তিন দিন পর ফরোয়ার্ড মানের এই রোগে আক্রান্ত হওয়ার খবর আসে। তারাও আছেন সেলফ আইসোলেশনে। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়