শিরোনাম
◈ ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল ◈ ১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর ◈ ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৪ ◈ সয়াবিন তেলের দাম বাড়ল ◈ এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ ◈ কয়েক মাসেই জাতীয় সংসদ চলবে শতভাগ সৌর বিদ্যুতে: সংসদে প্রধানমন্ত্রী ◈ জ্বালানি সংকট কাটাতে বহুমাত্রিক মহাপরিকল্পনা, স্বনির্ভরতার পথে বাংলাদেশ : সংসদে প্রধানমন্ত্রী ◈ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন প্রণয়নে কাজ করছে সরকার : আইনমন্ত্রী ◈ গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন ◈ ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ৬ হাজার কোটি, তিন মাসে বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:৫০ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমুদ্রের তলদেশে ১৪ মিলিয়ন টন মাইক্রোপ্লাস্টিক জমা পড়েছে

রাশিদুল ইসলাম : [২] অস্ট্রেলিয়ার ন্যাশনাল সাইন্স এজেন্সি সিএসআইআরও’র জরিপ বলছে প্রতিবছর সমুদ্রের তলদেশের আনাচে কানাচে বিশাল পরিমান মাইক্রোপ্লাস্টিক জমছে যা দূষণ বৃদ্ধি ছাড়াও সৈকতে জঞ্জাল সৃষ্টি করছে এবং প্রাণিদের জীবন বিপন্ন করে তুলছে। প্লাস্টিকের দূষণ অ্যান্টার্কটিকা এমনকি মহাসাগরের গভীরতম অঞ্চলেও পাওয়া গেছে। সিএনএন

[৩] সমুদ্রের তলদেশে এধরনের প্লাস্টিকের স্তর সম্পর্কে মানুষের ধারণা খুব কমই, সমীক্ষা বলছে ভাসমান বা ভূপৃষ্ঠের উপরিভাগে ছড়িয়ে থাকা প্লাস্টিকের চেয়ে ৩৫ গুণ বেশি রয়েছে সাগরের নিচে।

[৪] সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্নাল ফ্রন্টিয়ার্সে যেখানে বলা হচ্ছে সমুদ্রের তলদেশে জমা পড়া প্লাস্টিকের টুকরোগুলো ৫ মিলিমিটারের চেয়ে ছোট। রোবট সাবমেরিন ব্যবহার করে গবেষক দল দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ৩৮০ কিলোমিটার এলাকা পর্যন্ত ৩ হাজার মিটার গভীর সমুদে ৫১টি নমুনা পলি সংগ্রহ করে এসব প্লাস্টিকের টুকরো পায়।

[৫] প্রতি গ্রাম পলিতে ১.২৬ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। যা ২০১৭ সালের এপ্রিলের জরিপে পাওয়া প্লাস্টিকের চেয়ে ২৫ গুণ বেশি। সিএসআইআরও’এর জাস্টিন ব্যারেট বলেন গভীর সমুদ্র প্লাস্টিক দূষণ থেকে রক্ষা পাচ্ছে না। বিজ্ঞানীরা বলছেন এটি পরিবেশের জন্যে বিরাট এক চ্যালেঞ্জ। জনস্বাস্থ্যের জন্যেও।

[৬] বর্তমানে যে হারে প্লাস্টিক দূষণ প্রতিরোধে প্রচেষ্টা চলছে তা অব্যাহত থাকলেও ২০৪০ সালে ৭১০ মিলিয়ন টন প্লাস্টিক এ দূষণে যোগ হবে।

[৭] ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলছে দেড়’শ মিলিয়ন টন প্লাস্টিক সমুদ্রে ভাসছে। প্রতিবছর যোগ হচ্ছে আরো ৮ মিলিয়ন টন। অধিকাংশ প্লাস্টিক সাগরে ছড়িয়ে পড়ছে সৈকত থেকে।

  • সর্বশেষ