শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

মাহফুজুর রহমান: [২] মানুষরূপী হায়েনাদের মধ্যযুগীয় বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোসহ দেশব্যাপী ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।

[৩] মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 'নারীর প্রতি প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান' কর্মসূচীর আয়োজন করা হয়।

[৪] ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন জেলার সাংস্কৃতিক সমাজ, রাজনীতিবিদ, আইনজীবী ও বিভিন্ন নারী সংস্থা।

[৫] মানববন্ধনের আয়োজন করে যৌথভাবে ঝিনেদা থিয়েটার ও ভোর হলো সংগঠন।

[৬] বক্তারা বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণ বেড়েই চলেছে। পথে-ঘাটে নারীরা সামাজিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়ছে। দিনদিন নরপশুরা হিংস্র হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও গণধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

[৭] কিছু অমানুষ নারীকে দুর্বল মনে করছে। নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা বাংলাদেশে সকল ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান বক্তারা। আইনের ফাঁক- ফোকর দিয়ে যেনো এসব পশুরা বের হয়ে না যেতে পারে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়