শিরোনাম
◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: বেগমগঞ্জের নারী নির্যাতনের বীভৎসতার মাত্রা যেকোনো বিবেচনায়ই ভয়াবহ

শওগাত আলী সাগর: নোয়াখালীতেই তো এর আগে আরো একটি বীভৎস নারী নির্যাতনের ঘটনা ঘটেছিলো। সম্ভবত নির্বাচনের পর পর। ‘সম্ভবত’- বলছি, কারণ ঘটনাটা পরিষ্কার মনে নেই। আরো অনেকেরই হয়তো মনে নেই। কারণ আমরা এসব দ্রুত ভুলে যাই, ভুলে যেতে চাই। এখন আবার নোয়াখালীর বেগমগঞ্জে আরেক বীভৎস নারী নির্যাতন নিয়ে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, নোয়াখালীর সেই নারী নির্যাতনের ঘটনাটার কি শাস্তি হয়েছিলো? বেগমগঞ্জের নারী নির্যাতনের বীভৎসতার মাত্রা যেকোনো বিবেচনায়ই ভয়াবহ। কিন্তু এই ভয়াবহ ঘটনায় খুব বেশি প্রতিক্রিয়া হয়েছে বলে মনে হচ্ছে না।

ফেসবুকে অল্পকিছু মানুষকেই এটা নিয়ে কথা বলতে দেখলাম। সাধারনত ধর্ষনের বিরুদ্ধে মানুষকে যেভাবে ফুঁসে উঠতে দেখি, সিলেটের ঘটনায় যেভাবে সবাই ফুঁসে উঠেছিলো- ঠিক সেইরকম প্রতিক্রিয়া চোখে পড়েনি। আমি তার কারণটা বোঝার চেষ্টা করছিলাম। বেগমগঞ্জের নিপীড়িত নারীটি কি অশিক্ষিত শ্রমিকশ্রেণির কেউ? আমরা কোন নির্যাতনের প্রতিবাদ করবো, কোনো নির্যাতিতার পাশে দাঁড়াবো- সেটি কি নির্যাতিতার শ্রেণির উপর নির্ভর করে? তার সামাজিক অবস্থানের উপর নির্ভর করে? বেগমগঞ্জের নির্যাতকদের কোনো রাজনৈতিক পরিচয় এখনো সামনে আসেনি। সেটাও কি কারণ। নির্যাতকের রাজনৈতিক পরিচয়, রাজনীতি সংশ্লিষ্টতা দেখে কি আমরা প্রতিবাদ করা না করার সিদ্ধান্ত নেই? অপরাধ, অপরাধীর চেয়েও ঘটনার সাথে রাজনীতির সংশ্লিষ্টতা থাকা না থাকা, অপরাধীদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে আমরা ঠিক করি, কোন ঘটনার প্রতিবাদ করবো, কোন ঘটনার প্রতিবাদ করবো না। বাহ! কী চমৎকার আমাদের প্রতিবাদী চেতনা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়