শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরণি সেমন্তি খান: কেন ধর্ষকের সঙ্গে প্রশাসন, আওয়ামী লীগ থাকে?

অরণি সেমন্তি খান: শুধু ধর্ষণ কেন, বাংলাদেশের যেকোনো নিপীড়নের সঙ্গে ক্ষমতার সম্পর্ক আছে। সেই ক্ষমতা রাজনৈতিক হয়, সামাজিক হয়, বয়সের হয়, শক্তির হয়। বাংলাদেশে আজকে যে অনাচার, ধর্ষণের মহামারি (সনজিত চন্দ্রের ভাষায় মেগাসিরিয়াল), গুমের রাজ্য, ক্রসফায়ারের রাজ্য এসব কিছুর পেছনে আছে ক্ষমতার দাপট। এই দাপটে ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক টিভিতে গিয়ে বলতে পারে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জসীম উদ্দীন মানিক নামে কেউ ধর্ষণ করে উদযাপন করেনি। এই দাপটের উৎস কোথায়? একটু দেখি তাহলে। এইটা একটা প্রব্লেম ট্রি বা সমস্যা গাছ। এই গাছ আমাদের সমস্যার উৎস খুঁজে দেবে কিন্তু এই গাছটাকে আমাদের ৫ বার জিজ্ঞেস করতে হবে, কেন?
আমাদের সমস্যা কি ধর্ষণ,যৌন নিপীড়ন?

[১] ধর্ষণ কেন হয়? কারণ ধর্ষক ধর্ষিতার মতামতকে আগ্রাহ্য করে তার যৌন লালসার প্রয়োগ ঘটায়। [২] ধর্ষক কেন মতামত আগ্রাহ্য করতে পারে? কারণ সে জানে যে একজন নারীকে মতামতের বিরুদ্ধে ধর্ষণ করলেও তার বিচার হবে না। [৩] কেন ধর্ষকের বিচার হবে না? কারণ ধর্ষকের সাথে আছে দেশের প্রশাসন, ক্ষমতাসীন আওয়ামী লীগ। [৪] কেন ধর্ষকের সঙ্গে প্রশাসন, আওয়ামী লীগ থাকে? কারণ এই ধর্ষকেরাই এদের হয়ে ভোট চুরি করে দেয়। [৫] কেন এই ধর্ষকেরা ভোট চুরি করে দেয়? কারণ এই প্রশাসন, সরকার, আওয়ামী লীগের জনগণের ভোটে নির্বাচিত হতে পারে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন, ধর্ষণের সমস্যার উৎস কোথায়। ভোট চোরদের প্রতিহত করুন। নিজের অধিকার রক্ষা করুন। ধর্ষণ, যৌন নিপীড়ন কমে আসবে। না হলে সুবর্ণ চর, এমসি কলেজ, এখলাসপুর কাল আপনার এলাকাও পরিণত হবে ধর্ষকদের অভয়ারণ্যে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়