শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাতে কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর অনলাইনে সৌজন্য সাক্ষাৎ

শাহীন চৌধুরী: [২] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সোমবার কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি’র সাথে অনলাইনে সৌজন্য সভা করেছেন। এ সময় তাঁরা পারষ্পরিক স্বার্থ সংশ্লীষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

[৩] জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ কাতারকে অন্যতম বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, কাতারের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য আরো বাড়ানো যেতে পারে। জ্বালানি খাতেও সহযোগিতার আরো অনেক ক্ষেত্র আছে যা অন্বেষণ করতে পারলে উভয় দেশই লাভবান হবে। এ সময় তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে প্রদত্ত এলএনজির মূল্য পূণর্বিবেচনার অনুরোধ জানান।

[৪] কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ শেরিদা আল কাবি বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদকে ধন্যবাদ জানিয়ে বলেন, কাতার এলএনজিসহ জ্বালানির অন্যান্য উপখাতে বাংলাদেশে কাজ করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়