শিরোনাম
◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪৩ রাত
আপডেট : ০৬ অক্টোবর, ২০২০, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপা নটিংহ্যাম্পশায়ারের

স্পোর্টস ডেস্ক : [২] বৃষ্টি বিঘ্নিত ফাইনালে সারেকে ছয় উইকেটে হারিয়ে ইংল্যান্ডের আলোচিত টি-টোয়েন্টি ব্লাস্টের শিরোপ জিতে নিয়েছে নটিংহ্যাম্পশায়ার। এ নিয়ে টুর্নামেন্টটির চার আসরে দ্বিতীয়বার শিরোপা জিতল দলটি।

[৩] নটিংহ্যাম্পশায়ারের শিরোপা জয়ে বড় অবদান ড্যান ক্রিশ্চিয়ানের। বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অবদান ছিল অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে। প্রথমে ব্যাটিং করা সারে তাতে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তোলে।

[৪] এই ১২৭ রানের ১০৯ রানই করেছেন জেমন রয় ও লুইস ইভান্স। ওপেনার রয় ৪৭ বলে ৭ চার ১ ছয়ে ৬৬ রান করেন। ইভান্স ২৩ বলে করেন ৪৩ রান। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। ক্রিশ্চিয়ান ৩ ওভার বোলিং করে ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন।

[৫] পরে জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি হটিংহ্যাম্পশায়ারের। ১৯ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। তবে একপ্রান্ত আগলে ছিলেন ওপেনার বেন ডকেট। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন পিটার ট্রেগো। শেষ দিকে ব্যাটে ঝড় তুলে নটিংহ্যাম্পশায়ারের জয় নিশ্চিত করেছেন ক্রিশ্চিয়ান।

[৬] বেন ডকেট ৩৮ বল খেলে ৮ চারে ৫৩ রান করেন। ২১ বলে ৩১ করেন ট্রেগো। ক্রিশ্চিয়ান ১১ বলে ৩ চারে ২১ রান করেছেন। ১৩.২ ওভারে চার উইকেট হারিয়ে ১২৯ রান তুলেছে নটিংহ্যাম্পশায়ার। স্বাভাবিকভাবেই ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে ক্রিশ্চিয়ানের হাতে। -দ্যা গ্যালারি

  • সর্বশেষ