শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড. কামাল হোসেন ও ড. রেজা কিবরিয়ার নামে বিবৃতি প্রচার সম্পূর্ণ অবৈধ ও গঠনতন্ত্র পরিপন্থী: গণফোরামের একাংশ

শাহানুজ্জামান টিটু: [২] গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি, সংবিধান প্রনয়ণ কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ ও নির্বাহী সভাপতি ও দলের মুখপাত্র সুব্রত চেীধুরী যৌথ বিবৃতিতে বলেন, স্বেচ্ছাচারিতার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি বিলুপ্তি করে বিতর্কিত আহ্বায়ক কমিটি গঠন করার কারো এখতিয়ার নেই।

[৩] তারা বলেন, গণফোরামের গঠনতন্ত্রে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠনের কোন বিধান নেই। বর্ধিত সভায় গণফোরাম থেকে স্থায়ী বহিষ্কৃত কোন ব্যক্তির নামে প্রচারিত এ আহ্বায়ক কমিটি কোন রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া ও কোন নেতা বা সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। এ ধরনের কার্যক্রম স্বেচ্ছাচারী মানষিকতার বহিঃপ্রকাশ।

[৪] নেতৃবৃন্দ আরো বলেন ড. রেজা কিবরিয়া সহ ৪ কুচক্রী গণফোরামকে গণতন্ত্রহীন ও স্বেচ্ছাচারী দলে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত। এ চক্রটি ড. কামাল হোসেনের ঘাড়ে বন্দুক রেখে দূরভিসন্ধি ও তাকে বির্তকিত করার চেষ্টা করছে। দেশে আজ যেখানে প্রয়োজন দলীয় ঐক্য মজবুত করা, খুন ধর্ষণ, নারী নির্যাতন, দুর্নীতি ও দুর্বৃত্তায়ানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা, সেখানে এই চক্রটি কোন উদ্দ্যেশে গঠনতন্ত্র বিরোধী অপপ্রচারে মেতে উঠেছে তা আগামী কাউন্সিলে দলকে গণমূখী ও শক্তিশালী করে তার যথাযথ জবাব দেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়