শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিপাবলিকান দলের প্রচারণা শিবিরে কোভিড আক্রান্তের সংখ্যা ২০ এর বেশি হওয়ায় হতাশা

দেবদুলাল মুন্না: [২] এ তথ্য সিএনএনের। ট্রাম্প ও তার স্ত্রী কোভিড আক্রান্তের পর প্রচারণা শিবির-রিপাবলিকান পার্টির ২০ জনের বেশি মানুষের পজেটিভ রেজাল্প এসেছে। মার্কিন শীর্ষ গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

[৩] গত ২৬ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে অ্যামি কোনি ব্যারেটের মনোনয়ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবাই। করোনা শিষ্টাচার উপেক্ষা করে, হোয়াইট হাউসে ছিলো দুই শতাধিক মানুষের সমাবেশ। শুধু তাই নয়, অনেক’কেই করমর্দন ও কোলাকুলি করতে দেখা গেছে।

[৪] এদেরমধ্যে উল্লেখযোগ্য, নিউজার্সির সাবেক গর্ভনর ক্রিস ক্রিস্টি, রিপাবলিকান সিনেটর রন জনসন, রোনা ম্যাক-ড্যানিয়েল, মাইক লি, থম টিলিস এবং হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা কেলিন কনওয়ে। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচারণা শিবিরের বর্তমান ম্যানেজার বিল স্টিফেনও রয়েছেন তালিকায়। জি নিউজ

[৫] সংক্রমণ বাড়তে শুরু করায় ১৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে সিনেটের কার্যক্রম। তবে, ১২ অক্টোবরের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার ভোটাভুটি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়