শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজারবাইজানে সিরিয় যোদ্ধাদের বেতন মাসে ১ লাখ ৬৮ হাজার টাকা

সিরাজুল ইসলাম: [২] এ মজুরী বর্তমানের চেয়ে ৮০ গুণ বেশি। ২৬ বছর বয়সী তুর্কিপন্থি যোদ্ধা আবু রায়হান (ছদ্মনাম) এএফপি’কে বলেন, এক সপ্তাহ আগে লড়াইয়ে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন। মাসে বেতন ২ হাজার ডলার। থাকবেন তিন মাস।

[৩] সিরিয়ার আলেপ্পো ও ইদলিবের কয়েকজন যোদ্ধা জানান, তারা ককেসাস অঞ্চলে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং একজন সংঘাতস্থলে পৌঁছে গেছেন। সিরীয় বিদ্রোহীদের শিবিরে থাকা আবু আহমদ বলেন, তিনি কারাবাখ অঞ্চলে যাচ্ছেন স্ত্রী ও সন্তানের জন্য আরও ভালো ব্যবস্থা করতে। খাওয়ার মতো কিছু নেই। সেখানে গেলে কিছু অর্থ সঞ্চয় করতে পারব।

[৪] তিনি বলেন, সিরীয় সরকারের সামরিক অভিযানে ঘরবাড়ি রেখে পালিয়ে আলেপ্পোতে আসেন। মার্চে যুদ্ধবিরতির পর উপার্জন কমে গেছে। গত মাসে বিদ্রোহীদের সংগঠন ২৫ ডলার দিয়েছে; যা পরিবারের ভরণপোষণ মেটানোর জন্য যথেষ্ট নয়।

[৫] সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ৮৫০ সিরীয় যোদ্ধা তুরস্ক হয়ে আজারবাইজান পৌঁছেছে। আরও কয়েকশ’ প্রস্তুত রয়েছে। সংঘাত শুরুর আগেই সিরীয় যোদ্ধাদের একটি দল আজারবাইজান পৌঁছায়। তারা তেলক্ষেত্র পাহারায় নিযুক্ত হয়।

[৬] আলেপ্পোর এক যোদ্ধা ক্ষুদে বার্তায় কলেন, ‘হ্যাঁ, আমি আজারবাইজানে রয়েছি’। তার ইউনিট কমান্ডার মোহাম্মদ শাবান নিহত হয়েছে। ২৭ সেপ্টেম্বও শুরু হওয়া সংঘাতে শনিবার পর্যন্ত ২৮ সিরীয় যোদ্ধা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তাদের স্বজনরা।

  • সর্বশেষ