শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৪৬ সকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৪২৫ কোটি টাকার পেঁয়াজের বীজ উৎপাদন

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে চলতি বছর ৮৫০ মেট্রিক টন পেঁয়াজ বীজের উৎপাদন হয়েছে, যা বর্তমান বাজার মূল্যে প্রায় ৪২৫ কোটি টাকা। চাষিরা এখন বীজ কিনতে ভিড় করছেন উৎপাদনকারী কাছে। ভাল দামে পেঁয়াজের বীজ বেচতে পেরে খুশি তারা।

মৌসুম আসছে। পেঁয়াজের রাজধানীখ্যাত ফরিদপুরের উৎপাদক আর বাজারজাতকারীরা তাই ব্যস্ত বীজ মোড়কজাতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, আগামী নভেম্বরে বীজতলা তৈরি করবেন চাষীরা। এর ২০ দিন পর লাগাবেন চারা। যা ভোক্তার দোরগোড়ায় পৌঁছাবে মার্চে শেষ নাগাদ।

তবে পেঁয়াজের ঝাঁজ লেগেছে বীজের দামেও। প্রতিকেজি বিক্রি হচ্ছে কমপক্ষে ৫ হাজার টাকায় যা গেল বছরের তুলনায় হাজার টাকা বেশি-অভিযোগ ক্রেতাদের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আগামী বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। তাই বাড়ানো হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা।

ফরিদুপরে এ বছর পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছে ৮শ৫০ টন। যা দেশের মোট চাহিদার ৭৫ ভাগ। সূত্র: চ্যানেল২৪

  • সর্বশেষ