শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেট ড্রিমল্যান্ড পার্কে “ডেঞ্জার রাইড” খেলতে গিয়ে নববিবাহিতা ব্রিটিশ তরুণীর মৃত্যু

হাসান শামীম: [২] সিলেট শহরতলীর হিলালপুরস্থ ড্রীমল্যান্ড পার্কে ডেঞ্জার হোন্ডার রাইড খেলতে গিয়ে জীবনের গতি চিরকালের মতো থেমে গেলো নববিবাহিতা এক বৃটিশ বাংলাদেশি তরুণীর। রাইড চালাতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে যাওয়ায় এই তরুণীর মর্মান্তিক মৃত্য হয়।

[৩] শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ড্রিমল্যান্ড পার্কে ‘ডেঞ্জার হোন্ডার রাইড” চড়তে গিয়ে তিনি মারা যান। তার মৃত্যুতে শোকাভিভূত পরিবেশ ছড়িয়ে পড়েছে সিলেট জুড়ে। এ অকাল মৃত্যুর জন্য ড্রীমল্যান্ড পার্ক কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন নিহতের স্বজনরা।

[৪] নিহত তরুণীর নাম মোনতাহা আক্তার সামিয়া (১৯)। তিনি বিয়ানীবাজার উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মো. রুহুল আলমের স্ত্রী।

[৫] জানা যায়, তরুণীর পৈত্রিক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায়। এক মাস আগে মায়ের সাথে তিনি লন্ডন থেকে দেশে আসেন। এরপর বিয়ানীবাজারের রুহুল আলমের সাথে বিয়ে হয় সামিয়ার। তিনি ছিলেন ব্রিটিশ বাংলাদেশী

[৬] স্বামীর সাথে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরস্থ ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

[৭] এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জনি।

[৮] দুর্ঘনার বিষয়ে স্বামী মো. রুহুল আলম জানান, শনিবার বিকেলে স্ত্রীকে নিয়ে ড্রিমল্যান্ড পার্কে বেড়াতে আসেন। এক পর্যায়ে ‘ডেঞ্জার হোন্ডার রাইড’ চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন সামিয়া। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ