শিরোনাম
◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখে বিশ্বের বৃহত্তম হাই অল্টি্িটউড টানেল উদ্বোধন করলো ভারত, শীতকালেও এলএসিতে সেনা পরিবহণ করা যাবে

আসিফুজ্জামান পৃথিল: [২] সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে হিমালয়ের পির পাঞ্জাল রেঞ্জে আধুনিক প্রযুক্তির সাহায্যে তৈরি হয়েছে এই টানেল। দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও সেনা প্রধান এম এম নারাভানে। ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি

[৩] শীতে বরফ পড়ায় মানালি থেকে লেহ সড়কপথ ৬ মাস বন্ধ থাকে। ‘অটল টানেল’র মাধ্যমে এবার সারাবছরই এই পথে সংযোগ রক্ষা করা সম্ভব হবে। এখন মানালি থেকে লেহ যাত্রার সময় বাঁচবে ৪ থেকে ৫ ঘণ্টা।

[৪] উদ্ধোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘অটল টালেনের ফলে ভারতীয় সীমান্ত অবকাঠামো মজবুত হল। সীমান্ত সংযোগ বিশ্ব পর্যায়ের হলো। সংযোগ উন্নয়ন ঘটাতে সহায়তা করে। সীমান্তে সংযোগের উন্নতি দেশের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত।’

[৫] ২০০০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সুড়ঙ্গপথটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। সুড়ঙ্গপথ নির্মাণে সময় ধার্য হয়েছিল ৬ বছর। তবে শেষ হতে হতে লেগে গেল ১০ বছর।

[৬] অশ্বখুরাকৃতি এই টানেলটি সিঙ্গেল টিউব, ডাবল লেন টানেল। রাস্তা চওড়ায় প্রায় ৮ মিটার। টানেলের ওভারহেড ক্লিয়ারেন্স ৫.৫২৫ মিটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়