শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ’ খাওয়ানো হবে

বগুড়া প্রতিনিধি: [২] ‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ প্রতিপাদ্য নিয়ে ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বগুড়ায় ৫ লাখ ৮৩৩ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪১ হাজার ৫৭২শিশুকে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ২৬১শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

[৩] শনিবার সকাল ১০টায় বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান তুহিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

[৪] জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টচার্য শংকর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার সাজ্জাদ উল হকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

[৫] সভায় ডা.মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়নে ও ১২টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ২ হাজার ৭৮৬টি অস্থায়ী কেন্দ্র থাকবে। এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবক কর্মী নিয়োজিত থাকবেন। কোভিড-১৯ এর কারণে লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, লক্ষ্যমাত্রা কম হতে পারে। তবে লাখ লাখ শিশুদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ