শিরোনাম
◈ বহিষ্কারের পর ফের ভাইরাল গাজী নজরুলের নতুন ভিডিও, হোটেলে নারীর সঙ্গে দেখা গেল ◈ প্রবাসীদের জন্য সুখবর: বিদেশে থাকা বাংলাদেশিদের পাসপোর্ট সংশোধনের সময় আরও ৬ মাস বাড়ল ◈ নৌবাহিনীর প্রধান হিসেবে র‌্যাঙ্ক ব্যাজ পেলেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ◈ বিরোধী দলের আপত্তি সত্ত্বেও তড়িঘড়ি করে পাস করা ইনভেস্ট বাংলাদেশ আইনে কী আছে? ◈ ট্রাইব্যুনালে হাজির জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর ◈ হ্রদের পানি স্বাভাবিক, ৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ◈ মীর মুগ্ধসহ ১১ জন হত্যা: আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি আজ ◈ ফিফা ফুটবলকে ধ্বংস করছে, সভাপ‌তি ইনফান্তিনোর পদত্যাগ চেয়ে সরব স্প‌্যা‌নিশ লা লিগা প্রধান  ◈ মেসির রহস্যজনক ভিডিও নিয়ে মুখ খুললেন আ‌রেক আ‌র্জেন্টাইন তারকার বাবা ◈ জ্বালানি সংকট নিরসনে তৃতীয় ভাসমান টার্মিনাল স্থাপন, সিদ্ধান্ত আসছে আগামী মাসে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহের গৌরীপুরে শিশু জান্নাতুলকে হত্যার জবানবন্দি দিলেন সৎ বাবা-মা

গৌরিপুর প্রতিনিধি: [২] শুক্রবার (২ অক্টোবর) পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

[৩] পিবিআই জানায়, বৃহস্পতিবার গাজীপুর থেকে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। চলতি বছরের ১৮ মার্চ ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের কাছে রেললাইন থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় না পাওয়ায় অপমৃত্যু মামলা দায়ের করে গৌরীপুর থানা-পুলিশ। পরে ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার রিপোর্ট এলে ১৭ আগস্ট হত্যা মামলা হয়। এদিকে দীর্ঘদিনেও হত্যাকারীদের শনাক্ত করতে না পারায় গত ২৭ সেপ্টেম্বর তদন্তভার পায় পিবিআই। তদন্তের দায়িত্ব পাওয়ার তিন দিনের মধ্যেই রহস্য উন্মোচন করে পিবিআই।

[৪] পিবিআইয়ের পরিদর্শক আবুল কাশেমের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার গাজীপুর থেকে জান্নাতুলের সৎ বাবা বাবুল মিয়া ও মা আকলিমাকে গ্রেফতার করে।

[৫] শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

[৬] পিবিআইয়ের পরিদর্শক আবুল কাশেম জানান, জান্নাতুল তার মায়ের গর্ভে থাকা অবস্থাতেই তার বাবা মারা যান। পরে তার মা আকলিমা বিয়ে করে গৌরীপুরের কোনাপাড়া গ্রামের বাবুল মিয়াকে। বিয়ে পর থেকে শিশু জান্নাতুলকে সহ্য করতে পারতেন না বাবুল। চলতি বছরের গত ১৮ মার্চ সকালে শিশু জান্নাতুল ঘরের বারান্দায় পায়খানা করলে ক্ষিপ্ত হয়ে বাবুল তাকে গলা টিপে হত্যা করে। পরে শিশুটির মা গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ রেললাইনে ফেলে রেখে পালিয়ে যায় মা আকলিমা ও সৎ বাবা বাবুল। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়