শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২০, ০১:২৯ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২০, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কারাবাখে আজারবাইজানের পক্ষে যুদ্ধ করছে পাকিস্তানি সেনারা! তুরস্কের বিরুদ্ধে ৪ হাজার যোদ্ধা পাঠানোর অভিযোগ

সিরাজুল ইসলাম: [২] আর্মেনিয়ায় অস্ত্র ও সেনা পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ইরান। প্রতিবেশী আজারবাইজানকে তেহরান বলছে, তারা এ অঞ্চলে শান্তি চায়। তারা কখনও এ অঞ্চলে অস্থিতিশীলতা চায় না। প্রেসিডেন্ট হাসান রুহানী আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

[৩] আজারবাইজানের দুই স্থানীয় ব্যক্তির টেলিফোনে আলাপচারিতায় পাকিস্তানি সেনাদের উপস্থিতি রয়েছে। তারা একে অপরকে বলছেন-আমরা কীভাবে লিখতে পারি? আমাদের টাকা নেই। আমরা ভালো আছি, চিন্তার কিছু নেই। ৭ থেকে ৮টি গ্রাম মুক্ত করা হয়েছে। ভয় পেও না। হ্যাঁ, আমি জানি। আমি ইনস্টাগ্রামে দেখেছি। ফিজুলি, আগদাম দখল থেকে মুক্তি পেয়েছে। আমাদের পক্ষ বলছে, মার্ভ পর্বতও আমরা দখলে নিয়েছি। আগদাম থেকে বলা হয়েছে, পাকিস্তানের সেনাদের একত্রিত করে আগদামের দিকে নেয়া হয়েছে। ফ্রিনিউজ ডটএম

[৪] রোববার থেকে বিতর্কিত অঞ্চলটিতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে লড়াই চলছে। এখন পর্যন্ত সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছেন। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজান বিমান ও গোলন্দাজ হামলা শুরু করেছে। আজারবাইজান বলেছে, পুরো সীমান্তজুড়ে শুরু হওয়া গোলাবর্ষণের জবাব দিচ্ছে তারা।

[৫] রাশিয়ায় আর্মেনিয়ার রাষ্ট্রদূত অভিযোগ করেছেন, ওই অঞ্চলে ৪ হাজার সিরিয় যোদ্ধা পাঠিয়েছে তুরস্ক। এছাড়া অস্ত্র ও ড্রোন পাঠিয়েছে দেশটি। তারা আজারবাইজানের হয়ে লড়াই করছে। লেবানন থেকেও যোদ্ধা পাঠানোর অভিযোগ করেন তিনি। অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেফ তায়্যেব এরদোগান বলেছেন, তিনি আজ্রাবাইজানকে সমর্থন করেন। এটা অব্যাহত থাকবে। আলজাজিরা

[৬] নাগারনো-কারাবাখ মুসলিম প্রধান দেশ আজারবাইনে অবস্থিত। বিচ্ছিন্ন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়রা। আর্মেনিয়া খ্রিস্টান প্রধান দেশ। অঞ্চলটি নিয়ে দেশ দুইটির মধ্যে দ্বন্দ্ব বহু পুরনো। ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তারা যুদ্ধে লিপ্ত ছিলো। নাগারনো-কারাবাখের অধিবাসীরা আর্মেনিয়ার সঙ্গে যুক্ত হতে চায়।

 

 

  • সর্বশেষ