শিরোনাম
◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২০, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণে কয়েকজন মার্কিনি অসুস্থ হওয়ায় বড় ধরণের তদন্ত শুরু করলো এফডিএ

আসিফুজ্জামান পৃথিল: [২] কোম্পানিটির ভ্যাকসিন ট্রায়ালে অংশগ্রহণের পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এজন্য একবার বন্ধও রাখা হয়েছিলো ট্রায়াল। তখন কোম্পানিটি বলেছিলো, এটি সাধারণ অসুস্থতা। তাই এবার এর সুরহতালে নেমেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ আ্যডমিনেস্টেশন এফডিএ। টাইমস অব ইন্ডিয়া

[৩] এফডিএ বলছে, অতিমারি মুক্তির জন্য কার্যকরি ভ্যাকসিন যেমন জরুরি, তেমনি সেটি নিরাপদও হতে হবে। যতো প্রতিশ্রুতিশীল ভ্যাকসিনই হোক, নিরাপত্তায় কোনও ছাড় নয়। এই ভ্যাকসিন উদ্ভাবনে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কাজ করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্য ছাড়াও, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে এর চুড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে।

[৪] অবশ্য যুক্তরাষ্ট্র বাদে অন্য দেশের নীতি নির্ধারকেরা ইতোমধ্যেই এই ভ্যাকসিনকে আবারও ট্রায়াল চালানোর অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রে যেহেতু একাধিক ভ্যাকসিনের চুড়ান্ত ট্রায়াল চলছে, তাই তারা এই ব্যাপারে কোনও ছাড় দিতে নারাজ।

[৫] এফডিএ বলছে, সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হবে এটি তারা ধরেই নিয়েছে। কিন্তু বড় ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হলে ট্রায়াল অবশ্যই বন্ধ করে দেয়া হবে। এমনকি বাতিল হয়ে যেতে পারে, তাদের ভ্যাকসিন কেনার পরিকল্পনাও। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়