শিরোনাম
◈ পে স্কেলের সর্বনিম্ন-সর্বোচ্চ মূল বেতনের প্রস্তাব উঠছে মন্ত্রিসভায় ◈ দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত ◈ আইফোন কিনতে লাখ টাকায় বিক্রি হওয়া সেই শিশু উদ্ধার ◈ বাজারে মানহীন বা নিম্নমানের পণ্য কীভাবে বুঝবেন? ◈ যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় চাপে অর্থনীতি, বাড়ছে পরিবহন ব্যয় ◈ নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ৮০০ ছাড়াল মৃত্যু, নিখোঁজ ৩ হাজারের বেশি ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় রিয়াল মা‌দ্রিদের টানা তৃতীয় জয়, খেলার আ‌গে নেপাল-তিব্বতে নিহতদের স্মরণ   ◈ ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ◈ হ‌কি বিশ্বকা‌পে স্পেনকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন জার্মানি ◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়েদের আইপিএলে ডাক পেয়েছেন দুই বাংলাদেশী নারী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: [২] আইপিএলের গত দুই আসরে যুক্ত হয়েছে নারীদের নিয়ে সংক্ষিপ্ত টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যার নাম ‘উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’; এটিকে নারী আইপিএলও বলা হয়। ২০১৮ ও ২০১৯ সালের আইপিএল শেষের আগে হওয়া এ টুর্নামেন্ট ব্যাপক সাড়া পেয়েছিল বিশ্ব ক্রিকেটে।

[৩] যেকারণে করোনার কারণে তৃতীয় আসর অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ দেখা দিলেও সব শঙ্কা উড়িয়ে এবারও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বিসিসিআই।

[৪] সবকিছু ঠিক থাকলে ছেলেদের প্লে-অফের ফাঁকেই এবারো অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তিন দলের এই টুর্নামেন্ট শুরু হবে ৪ নভেম্বর। অংশ গ্রহণকারী তিন দল হল ভেলোসিটি, সুপারনোভাস ও ট্রেইলব্লেজারস।

[৫] তিন দলের হয়ে ৪ জন করে ১২ জন বিদেশী ক্রিকেটার এবারের নারীদের আইপিএলেও খেলবেন। যেখানে বাংলাদেশ থেকে ২ নারী ক্রিকেটারকেও ডেকে পাঠিয়েছে বিসিসিআই। ইতোমধ্যেই ভারতীয় বোর্ডের থেকে আমন্ত্রণও পেয়েছে বিসিবি।

[৬] এ ব্যাপারে উইমেন ক্রিকজোন ডটকমকে বিসিবির এক কর্তা বিষয়নি নিশ্চিত করেছেন। বিসিবির সেই সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ২১ অক্টোবর নারীদের আইপিএলে অংশ নিতে দুবাইয়ের উদ্দ্যশ্যে উড়াল দিবে দুই বাংলাদেশী নারী ক্রিকেটার। এরপর সেখানে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থেকে তিনবার করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ আসলে তবে খেলতে নামবেন তারা।

[৭] তবে কোন দুই নারী ক্রিকেটার সেটা এখনো জানা যায়নি। ধারনা করা হচ্ছে গতবার ভেলোসিটির হয়ে খেলা পেস অলরাউন্ডার জাহানারা আলম এবারও একই দলের হয়ে অংশ নিবেন। তবে আরেকজন কে সেটা এখনো নিশ্চিত নয়।

[৮] বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিবেন শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড থেকে। অস্ট্রেলিয়ার নারী বিগ ব্যাশ ১৭ অক্টোবর থেকে শুরু হওয়াতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কিছু ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের পাবেনা বিসিসিআই।

[৯] রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া তিন দলের এই টুর্নামেন্টে লিগ পর্বের তিন ম্যাচ যথাক্রমে ৪, ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। যেখানে প্রত্যেক দল একে অপরের একবার মুখোমুখি হবে। টেবিলের শীর্ষে থাকা দুই দল ৯ নভেম্বর ফাইনালে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই শারজায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।-উইমেন ক্রিকজোন ডটকম

  • সর্বশেষ