শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে বাব ছেলেকে কুপিয়ে জখম

মির্জাগঞ্জ প্রতিনিধি: [২] জমিজমা নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর মির্জাগঞ্জে বাব ছেলেকে কুপিয়ে জখম করেছে স্থানীয় নাসিরের লোকজন । বুধবার রাতে উপজেলার দক্ষিণ কাকড়াবুনিয়া এলাকায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

[৩] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত উপজেলার উত্তর চালিতাবুনিয়া গ্রামের রাশ মোহর রায়ের ছেলে লক্ষী কান্ত রায়( ৭০)বলেন, একই গ্রামের রাখাল সরকারের সাথে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলোমান আছে।

[৪] রাখাল আমার জমির পাশে থাকা তার একটি জমি বিক্রি করে জিনু মুন্সির ছেলে নাসিরের কাছে। কিন্তু নাসিররা তাদের সীমানা ভেঙে আমাদের জমির ভিতর ডুকে জোর পূর্বক ভোগদখল করে আসছিল। আমরা এর প্রতিবাদ করলে ওরো আমাদের উপর ক্ষিপ্ত ছিলো।

[৫] বুধবার রাতে আমি ও আমার ছেলে প্রান্তোশ ( ৩০)সিংবাড়ি থেকে বাড়ি ফেরার পথে পূর্বের ক্ষিপ্ততার জের ধরে নাসির, সেলিম,আবু সালেহ ও কাবেদ গাজীসহ ৫/৭ মিলে এলোপাতাড়ি দা দিয়ে আমাদের কোপাতে থাকে। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়