শিরোনাম
◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার ◈ তাজুল ইসলামকে সরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ◈ কে হচ্ছেন সরকার দলীয় চিফ হুইপ? যা জানাগেল ◈ ৪৫ হাজার কোটি টাকা বিদ্যুতে  বকেয়া, দেউলিয়া পরিস্থিতি বলছেন নতুন মন্ত্রী ◈ চাঙ্গা হচ্ছে কূটনৈতিক মিশনগুলো

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়াশিংটনের সঙ্গে বৈঠক ঢাকা ‘অর্থনৈতিক কূটনীতি’কে অগ্রাধিকার দিচ্ছে- সালমান এফ রহমান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বাংলাদেশ এখন ‘অর্থনৈতিক কূটনীতি’কে অগ্রাধিকারে রাখছে। প্রতিবেশী রাষ্ট্র, আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অত্যন্ত সক্রিয়ভাবে এটি এগিয়ে নিতে চেষ্টা করছে ঢাকা। ইনকিলাব

তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ, বিদ্যমান অংশগ্রহণ এবং যে কোন নতুন উদ্যোগকে স্বাগত জানান। ওয়াশিংটনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক উচ্চ পর্যায়ের প্রথম বৈঠকে তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) এসব কথা বলেন। করোনা পরিস্থিতির কারণে বৈঠকটি ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ককে গতিময় করতে ওই বৈঠক হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন (কো-চেয়ার) স্টেট ডিপার্টমেন্টের অর্থনৈতিক উন্নয়ন, জ্বালানী ও পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি কিথ কার্জ। প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তাছাড়া প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আহমেদ কায়কাউস, ওয়াশিংটনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এবং উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই জুম মিটিংয়ে যুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়