শিরোনাম
◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একসঙ্গে হলেই খালি নোংরা কথা, ‘সুশিক্ষা’ দিতে আইসোলেশনে পাঠানো হল ৫ টিয়াকে

তন্নীমা আক্তার : [২] বড়দের সম্মান নেই, সবার সামনেই নোংড়া ভাষায় কথা বলে। পরিবারের লোকজনও অতিষ্ট এমন ৫ বন্ধুদের নিয়ে।অগত্যা তাঁদের প্রকৃত শিক্ষা গুরুগৃহে পাঠালেন অভিভাবকরা। না কোনও ছেলে বা মেয়েকে নিয়ে এমন বিড়ম্বনায় পড়তে হয়নি অভিভাবকদের। বরং চিড়িয়াখানার পাঁচ টিয়াপাখির কার্যকলাপে অতিষ্ঠ কর্তৃপক্ষ।

[৩] এমনই অবাক করা ঘটনা ঘটেছে ইংল্যান্ডের এক চিড়িয়াখানায়। অভিযোগ, পাঁচটি টিয়া পাখি নাকি কোনো লোকজন মানে না। দর্শকদের সামনেও অশ্রাব্য ভাষায় কথা বলে। সব সময়ে নোংরা কথা তাদের মুখে। তাই তাদের শোধরাতে পাঠানো হল নতুন জায়গায়। খারাপ কথা সম্পূর্ণ ভুলে যেতে হবে তাদের। বদলে ভাল কথা শিখতে হবে, যতদিন না এটা হচ্ছে ততদিন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। পাঁচ টিয়া আলাদা আলাদা থেকে কুকথা ভুলে ভদ্র, সভ্য করা হবে বলে খবর।

[৪] লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কের পক্ষে জানানো হয়েছে, পাঁচটি আফ্রিকান টিয়াকে আপাতত চিড়িয়াখানার দর্শকদের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাঁচ টিয়াকে আলাদা আলাদা পাঁচ জনের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে নিজেদের সংশোধন করে ফেরার পরে ফের তাদের দর্শকদের মুখোমুখি হতে দেওয়া হবে। পাঁচ টিয়ার নাম এরিক, জেড, এলসি, টাইসন আর বিল্লি।

[৫] চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে, পাঁচটি টিয়া একসঙ্গে হলেই খারাপ ভাষায় কথা বলতে শুরু করে। এদিকে শিশুদের সামনে এসব বললে খারাপ প্রভাব পড়তে পারে। তাই তাদের সরিয়ে দেওযার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিড়িয়াখানার কর্তা স্টিভ নিকোলাস জানিয়েছেন, “শিশুদের সামনে ওদের কথাবার্তা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম।” সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়