শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে সেই বৃদ্ধাকে ঘরে ফিরিয়ে নিলেন ছেলে

ডেস্ক রিপোর্ট: নড়াইলে জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের করে দেয়া ৮৫ বছরের সেই বৃদ্ধা মায়ারানীকে বাড়িতে ফিরিয়ে নিল সন্তান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ছেলে, ছেলের বৌ মিলে বৃদ্ধাকে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নেন। এদিকে সন্তানের সংসারে ফিরতে পেরে খুশি বৃদ্ধা মায়ারাণী।

স্থানীয়রা জানায়, মায়ারাণী তার ছেলে দেবকুন্ডুর আশ্রয়ে থাকাকালীন ৫ শতাংশ জমি লিখে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ অবস্থায় এ বাড়ি, ও বাড়ি থেকে চেয়েচিনতে কাটানোর এক পর্যায়ে কোথাও ঠাঁই না পেয়ে অবশেষে বৃদ্ধা চিত্রা নদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এস এম সুলতানের নৌকার নীচে আশ্রয় নেন। বিষয়টি নড়াইল ২ আসনের সংসদ সদস্য, সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফীর কানে পৌঁছালে তার হস্তক্ষেপে শুক্রবার মায়ারাণীকে উদ্ধার করে প্রশাসনের লোকজন সুচিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করে।

এদিকে মায়ের হাসপাতালে ভর্তির খবর শুনে ছেলে দেবের বোধোদয় হয়। মায়ের খোঁজ খরব নিতে সস্ত্রীক হাসপাতালে মায়ের শয্যাপাশে ছুটে গিয়ে প্রশাসনের কাছে মাকে বাড়ি ফিরিয়ে নেয়ার ইচ্ছা ব্যক্ত করেন। ৫ দিন চিকিৎসা শেষে বুধবার প্রশাসন ছেলে দেবের হাতে মায়ারাণীকে তুলে দিলে, মাকে বাড়ি নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়