শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়াসার এমডি তাকসিমের নিয়োগ প্রক্রিয়া নিয়ে করা রিট অপিরপক্ক বললেন হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে পুনরায় নিয়োগের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল। বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে এ রিটের শুনানি হয়।

[৩] আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক চৌধুরী। গতকাল শুনানিতে কাজল বলেন, সংবিধানের ২৯(১) এ বলা হয়েছে, সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। কিন্তু এখানে সমান সুযোগ দেওয়া হয়নি। একজনকে বার বার নিয়োগ দিচ্ছে।

[৪] কাজল আরও বলেন, ওয়াসার আইনে বলা আছে, কোনো ধরনের মিটিং ডাকতে গেলে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ডাকবেন। ওয়াসার চেয়ারম্যান মারা গেছেন। এখানে কোনো ভাইস চেয়ারম্যানও নেই। এখানে মিটিং ডেকেছেন সচিব।

[৫] রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আবেদনকারির এ রিট করার লুকাস্ট্যান্ডি (আইনগত অধিকার) নেই। এটি চলেনা। মিটিং ডাকা হয়েছে এমডির নির্দেশে। আর সেটিরও বিধান রয়েছে।

[৬] আদালত বলেন, প্রস্তাব তো সরকার এখনো অনুমোদন করেনি। তাই এখনই এ রিট ইমম্যাচিউর (অপরিপক্ক)। এসময় রিট আবেদনকারির আইনজীবী বিষয়টি এক সপ্তাহ মূলতবি রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

[৭] এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খানকে পুনর্নিয়োগ প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদ।

  • সর্বশেষ