শিরোনাম
◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ওয়ালটন গোডাউনে আগুন ক্ষতির পরিমাণ ১০ কোটি টাকা

মোতাহার খান : [২] গাজীপুরের শ্রীপুরে একটি বহুতল ভবনে অগ্নিকান্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

[৩] মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার বরমী বাজারে কলেজ সংলগ্ন প্রবাসী রাসেল মোড়লের বহুতল ভবনে অগ্নিকান্ড ঘটে।

[৪] মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রামপ্রসাদ পাল অগ্নিকান্ডের তথ্য নিশ্চিত করে জানান, বরমী বাজারে কলেজ সংলগ্ন সাতখামাইর রোডে ওয়ালটনের গোডাউনে অগ্নিকান্ডের খবর পেয়ে দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাতের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

[৫] ওয়ালটন শোরুম ম্যানেজার ইব্রাহিম খলিল জানান, দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। এতক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়