শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল এন-৯৫ মাস্ক জালিয়াতি মামলায় জেএমআই চেয়ারম্যান রাজ্জাক গ্রেপ্তার

ইসমাঈল ইমু : [২] এন-৯৫ মাস্ক জালিয়াতির মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমেটেডের কর্ণধার মো. আবদুর রাজ্জাককে মঙ্গলবার সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

[৩] দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. নুরুল হুদা মঙ্গলবারই মামলা করেছেন।

[৪] কোভিড-১৯ এর চিকিৎসার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগের তদন্তে গত জুলাই মাসে আবদুর রাজ্জাককে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনিসহ আরও কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।

[৫] তলবের নোটিশে দুদক জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোভিড-১৯-এর চিকিৎসার জন্য নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয় ও বিভিন্ন হাসপাতালে সরবরাহের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

[৬] নোটিশে আরও বলা হয়, একে অন্যের যোগসাজশে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ গড়ে তোলেন। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য নেয়া একান্ত প্রয়োজন। তাই মো. আবদুর রাজ্জাক, মো. মতিউর রহমান ও আমিনুল ইসলাম আমিনকে ৮ জুলাই দুদকে হাজির হয়ে রেকর্ডপত্রসহ বক্তব্য প্রদানের অনুরোধ করা হয়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়