শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুচরা বাজারে চালের দাম বৃদ্ধিতে চিন্তিত খেটে খাওয়া মানুষ, ইলিশের দামও বাড়ছে

লাইজুল ইসলাম : [২] পাইকারি বাজারে বিভিন্ন যাতের চালের দাম চলতি মাসে ১ থেকে তিন টাকা পর্যন্ত কেজিতে বৃদ্ধি পেয়েছে। আর খুচরা বাজারে বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ৮ টাকা। হঠাৎ করে চলের দাম বৃদ্ধিতে হিমসিম খেতে হচ্ছে নগরবাসীর।

[৩] রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি মার্কেটে চালের দোকানে মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০-৫৪ টাকা, নাজির শাইল ৪৯-৫২, আটাশ ৪৬-৪৭, পাইজাম ৪৬.৫০, গুটি সর্ণা ৪৪.৫০, জিরা শাইল ৪৭ টাকা। কিন্তু রাজধানীর বিভিন্ন বাজারে ৪-৮ টাকা বাড়তি দামে এই চাল বিক্রি হচ্ছে।

[৪] জনতা রাইস এজেন্সীর স্বত্বাধীকারি আবু ওসমান বলেন, প্রায় প্রতিটি যাতের চালের দাম গত এক মাসে বৃদ্ধি পেয়েছে। গুদাম ও আড়ৎদাররাই দাম বড়িয়েছে। যদিও এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই।

[৫] মগবাজারের চাল বিক্রেতা আবুল কালাম আজাদ বলেন, পাইকারি থেকে কিনে আনতে আমাদের খরচ হয়। আমরাও বেশি দামে কিনে আনি। তবে অতিরিক্ত দামের বিষয়ে তিনি কিছু বলতে চাননি।

[৬] এদিকে, রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। সাইজ ভেদে দাম বাড়ছে। কারওয়ান বাজারের পাইকারি দোকনি সোহেল বলেন, মাছ ধরা বন্ধ হয়ে যাবে খুব শিগগিরি। তাই এখনই বাজারে তার প্রভাব পরতে শুরু করেছে। কয়েকদিনের মধ্যে দাম আরো বাড়বে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়