শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিষ্ফোরণ: নিহত ৩৫ জনের প্রত্যেকের পরিবারকে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক হস্তান্তর

নুরুল আজিজ চৌধুরী: [২] রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (ডিসি) জসিম উদ্দিন পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, প্রধানমন্ত্রী আপনাদের সাথে আছেন। তিনি এতিমের কষ্ট বুঝেন।

[৩] তিনি বলেন, নারায়ণগঞ্জে বাড়ি ঘরের পারমিশন কে দিয়েছে? দেওয়ার কথা রাজউকের। রহমতুল্লা ইনস্টিটিউট ভাঙ্গে কে? ওটার সভাপতিতো জেলা প্রশাসক। হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। সবাইকে আইনের আওতায় থাকতে হবে। কিন্তু রক্ষকরাই যদি ভক্ষক হয় তাহলে আগামী প্রজন্মতো আইন মানবে না।

[৪] এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাকিল আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, জেলা আদালতের পিপি ওয়াজেদ আলী খোকন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুসহ অনেকে। সম্পাদনা: রাজীব রায়হান, শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়