শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধিনিষেধ মেনেই বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে, বিশ্বাস লঙ্কান দলপতির

স্পোর্টস ডেস্ক : [২] ধোঁয়াশা কাটছে না বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফরকে ঘিরে। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেধে দেয়া গাইডলাইন, সেই গাইডলাইন মেনে সফরে যাওয়া সম্ভব নয় বলে বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেয়া এবং শিথিল করার প্রস্তাব করা, উত্তরে শিথিল না করার ঘোষণা লঙ্কা সরকারের এমনকি সিরিজ স্থগিতের হুশিয়ারি, সব মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না দুই দেশই।

[৩] এমন বিপরীতমুখী অবস্থানের কারণে আশঙ্কা দেখা দিয়েছে সিরিজটির আয়োজন নিয়ে। যদিও এখনও আশা ছাড়ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তাদের মতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়গুলো বুঝবে এবং লঙ্কা সফরে আসবে।

[৪] একই আশাবাদ ব্যক্ত করেছেন লঙ্কান অধিনায়ক দিমুথ কারিনারাত্নে। পরিকল্পনামাফিক সিরিজটি যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করছেন এই অধিনায়ক। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন কারুনারাত্নে।

[৫] তিনি বলেন,কোভিড ভাইরাসের কারণে প্রত্যাশিত সিরিজের অনেকগুলোই স্থগিত করতে হয়েছিল। তবে আমরা আমাদের অনুশীলন চালিয়ে অব্যাহত রেখেছিলাম এবং এখনও সেই গতি বজায় রেখেছি। আমরা যে কোনও সিরিজের জন্য প্রস্তুত। আমি এবং আমার দল প্রস্তুত রয়েছি এবং খেলার আশায় রয়েছি। আশা করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে বাংলাদেশ সফরও পরিকল্পনা মতো হবে।

[৬] কিছুদিন আগে একই সুরে কথা বলেছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সচিব মোহন ডি সিলভা। তিনি জানিয়েছিলেন, 'বাংলাদেশ তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসার কথা। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি। আমরা তাদের চাহিদাগুলো পাঠিয়েছে। কিন্তু আপনারা জানেন, দেশ হিসেবে আমরা এই মহামারী নিয়ন্ত্রণে রাখতে খুবই সফল হয়েছে। সে জন্য কঠোর স্বাস্থ্য নির্দেশিকা মানতে হচ্ছে আমাদের।- ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ