শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১০ সকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা-৪ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

সমীরণ রায় : [২] পাবনায় -৪ আসনে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিছুটা সামাজিক দূরত্ব বজাই রেখে সারিবদ্ধভাবে ভোটাররা লাইনে দাঁড়িয়ে স্বাচ্ছন্দে ভোট দিচ্ছেন। তবে বৃষ্টি না হলে বেশিরভাগ ভোটার ভোট কেন্দ্রে আসবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

[৩] ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ও পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। তারা নিরাপদে ভোটকেন্দ্রে এসেছেন।

[৪] ভোট দিতে আসা আলতাফ প্রামাণিক, জাহাঙ্গীর ফারাচি, রনজু আহমেদ, শিমুল হোসেনসহ অন্যরা জানান, কেন্দ্রে আসতে তাদের কেউ বাধা দেননি। আবার ভোটকেন্দ্রে তাদেরে ভোট তারা নিজেরাই ইচ্ছেমত প্রার্থীকে দিতে পেরেছেন।

[৫] তিলকপুর ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুস সোবহান জানান, তারা আগের দিন বিকেলেই ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সব সরঞ্জামাদিসহ পৌছাঁন। ব্যালট পেপার পৌঁছানো হয়েছে শনিবার সকালে। ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে খালি বাক্স সব নির্বাচনী কর্মকর্তা ও পোলিং এজেন্টদের সামনে উন্মুক্ত করে দেখানো হয়। ভোটকেন্দ্রে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। নির্বাচনী কাজে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারছেন।

[৬] রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, ভোটকেন্দ্রে পুলিশের পাশপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নির্বাচনী এলাকায় র‌্যাব-বিজিবি টহলের পাশপাশি নির্বাহী এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব মেনে ভোটকেন্দ্র লাইনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

 

  • সর্বশেষ