শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেবীদ্বার ইউএনও’র উদ্যোগ: সরকারি চাল বিতরণে অনিয়মরোধে ‘ফিঙ্গার প্রিন্ট’

আব্দুল্লাহ মামুন:[২] চাল বিতরণে অনিয়ম রুখতে কুমিল্লার দেবীদ্বারের উপজেলার ইউএনও রাকিবের উদ্ভবনী প্রচেষ্টার প্রতিফলন ‘ওএমএস দেবীদ্বার’। এই এলাকার উপকারভোগীর আঙ্গুলের ছাপ মিললেই কেবল কেবল সরকারি চাল পাওয়া যায়। [৩] দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীজোড়া গ্রামে মো. সবুজ, সুফিয়া খাতুন ও রাশেদা বেগম ২০১৫ সাল থেকে খাদ্যবান্ধব কর্মসূচিতে অর্ন্তভুক্ত। তারা বছরে দুইবার করে চাল নিতে পেরেছেন। করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর যে দুর্নীতিবিরোধী অভিযান হয়, তাতে দেখা যায়, তাদের নামে ইতোমধ্যে প্রতি কার্ডে ১৮ থেকে ২২ বার পর্যন্ত চাল নেওয়া হয়েছে।

[৪] এই কর্মসূচির আওতায় দেশের ৫০ লাখ পরিবারকে বছরে পাঁচ মাস ১০ টাকা দরে চাল দেয় সরকার। চাল বিতরণে যেসব অনিয়ম হয়, তা রুখতে দেবীদ্বার উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বিশেষ ব্যবস্থা নিয়েছেন। [৫] তিনি বলেন, অনেকের নামে কার্ড করা হয়েছে, তারা জানেন না। অথচ তাদের নামে প্রায় প্রতি বছর অন্যায়ভাবে চাল তোলা হচ্ছে। ধারাবাহিক এই অভিযোগগুলোর ভিত্তিতে ভাবলাম প্রযুক্তিকে ব্যবহারের মাধ্যমে উদ্ভবনী বা নতুন কোনো ব্যবস্থা দাড় করাবো।

[৬] নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসনের উদ্ভবনী প্রচেষ্টার প্রতিফলন ‘ওএমএস দেবীদ্বার’ ওয়েবসাইট িি.ড়সংফবনরফৎি.মড়া.নফ। এ ওয়েবসাইটে প্রত্যেক উপকারভোগীর তথ্যের বিপরীতে যুক্ত করা হয়েছে তার অঙ্গুলের ছাপ। উপকারভোগী তাদের জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, ডিজিটাল আইডি নম্বর দিয়ে ব্যবস্থাটি (সিস্টেম) প্রবেশ করা মাত্রই তার ছবিসহ যাবতীয় তথ্য প্রদর্শিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়